বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশের মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে সমাবেশ শুরুর আগেই মঞ্চ ও একুশে হাসপাতাল, কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও বাসের গ্লাস ভাঙচুর করে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের একাংশ। পরে উত্তেজিত আওয়ামী লীগের একটি গ্রুপ হাজীগঞ্জ পশ্চিম বাজারে গিয়ে রাফা টাওয়ারে ইটপাটকেল নিক্ষেপ করে। হামলায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পপুলার হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়।
