জাদুঘরে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক বিশেষ প্রদর্শনী

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২৩:৩৬

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় জাদুঘর গতকাল নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক মাসব্যাপী বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব মো. বদরুল আরেফীন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের ১০০টি আলোকচিত্র, ১৭০টি নিদর্শনের মধ্যে ভারতীয় মিত্র বাহিনীর ২৪টি অস্ত্র-শস্ত্র, বঙ্গবন্ধুর স্মৃতি নিদর্শন এবং ২০০টি গ্রন্থ প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীটি ১৪ জানুয়ারি ২০২১ পর্যন্ত চলবে।