যুক্তরাষ্ট্রে অনুমোদন পাচ্ছে মডার্নার করোনার টিকা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ০০:১২

যুক্তরাষ্ট্রে ফাইজারের পর এবার মডার্নার টিকাও অনুমোদন পেতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) মডার্নার টিকা বিশ্লেষণ করে জানিয়েছে, এই টিকার নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই এবং মারাত্মক কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। এটা ৯৪ শতাংশ কার্যকর। ফলে দেশটিতে দ্বিতীয় টিকা হিসেবে মডার্নার টিকা অনুমোদন পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।  এফডিএ বিশেষজ্ঞদল এবং এর প্রধান কর্মকর্তা এ সপ্তাহ শেষে টিকাটি অনুমোদন করলে ২৪ ঘন্টার মধ্যেই এর পরিবহন শুরু হতে পারে। -আলজাজিরা