ভারতের প্রজাতন্ত্র দিবস ২৬ জানুয়ারি। আগামী বছরের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী গতকাল এই তথ্য জানিয়েছেন।
ভারতের স্বাধীনতার পর দ্বিতীয় কোনো প্রধানমন্ত্রী এই সম্মান পাচ্ছেন। ১৯৯৩ সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বরিস জনসন এক বিবৃতিতে আমন্ত্রণ জানানোয় সন্তোষ প্রকাশ করেন এবং এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা করছেন।
ইত্তেফাক/এমআর
