সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
ছাদে উঠে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতার বশে নিচে পড়ে প্রাণ হারিয়েছেন কলেজছাত্রী সৃষ্টি রানি (১৯)। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত সাড়ে সাতটার দিকে নীলফামারীর সৈয়দপুর শহরের আমিন মোড় এলাকায়। ওই এলাকার ড্রাইভার বিপুল চন্দ্রের কন্যা ও রংপুর কারমাইকেল কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সৃষ্টি রানি ছাদে উঠে মোবাইলে কথা বলার সময় অসাবধানতার কারণে নিচে রাস্তায় পড়ে যায়। এ সময় প্রতিবেশীরা দ্রুত তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। পরে রোগীর অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সৃষ্টি রানি মারা যায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
