‘হ্যামলেট’-এর ১২তম প্রদর্শনী

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২১:৪৫

 

বিনোদন ডেস্ক

 

আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রযোজিত উইলিয়াম শেক্সপিয়রের ‘হ্যামলেট’ নাটকের ১২তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

নাটকটি অনুবাদ করেছন সৈয়দ শামসুল হক। নির্দেশনা দিয়েছেন মঞ্চসারথী আতাউর রহমান এবং প্রযোজনা উপদেষ্টা শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।