ছবি ও কথা

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২১:৪৬

টুইটারে একটি ভিডিও শেয়ার করে সমালোচনার তোপে পড়েছেন আনুশকা শর্মা। এর আগেও নানা বিষয় নিয়ে বিতর্কিত হয়েছেন এই অভিনেত্রী। তবে এবার একটি বিজ্ঞাপনের ভিডিও শেয়ার করে বিতর্কিত হয়েছেন। ভিডিওতে দেখা যায়, একটি ফ্যাশন শো-এর র্যাম্পে হাঁটছেন আনুশকা। সঙ্গে আরো দুই তরুণী। তাদের মধ্যে একজনের পোশাকের পিঠের চেন খুলে যায়। হাতচাপা দিয়ে তরুণীকে লজ্জায় পড়ার হাত থেকে বাঁচান আনুশকা

 

- ফারজানা রিয়া চৌধুরী। এখন পরিবারসহ থাকেন আমেরিকায়। এদেশের মডেলিং ও নৃত্যে অন্যতম জনপ্রিয় মুখ। সম্প্রতি এসেছেন ঢাকায়। নির্মাতা ও উপস্থাপক আনজাম মাসুদের সাথে কিছু কাজের বৈঠকে দেখা হলো দু’জনের। বেশ কিছুদিন তিনি ঢাকায় থাকবেন

- গত ৩১ ডিসেম্বর দ্বিতীয় বিয়ে করেছেন কণ্ঠশিল্পী মৌসুমি আক্তার সালমা। স্বামী সানাউল্লা নূরে সাগর। সম্প্রতি প্রকাশ্যে এসেছেন তারা

- আমি সেদিন ওভার রিয়্যাক্ট করেছি। এটা করা ঠিক হয়নি। প্রতিটি সম্পর্কে ভুল বোঝাবুঝি কিংবা ঝগড়া হয়ে থাকে। যা হোক, যে সেদিন ভিডিওটা রেকর্ড করে ফেসবুকে ছেড়েছে তাকে অনুরোধ করবো পরবর্তী সময়ে কোনো ভিডিও যেন সে না ছাড়ে। আপনার জীবনে কিংবা পরিবারে যদি সমস্যা হয় সেটা আপনি রেকর্ড করতে পারেন না। সেদিন আমার রাগ নিয়ন্ত্রণ করার দরকার ছিল, যেটা আমি করিনি। শুরু থেকে আমি আমার ভালো ভাবমূর্তি ধরে রাখতে পারিনি। ভবিষ্যতে আমি ভালো কিছু করতে চাই, যেটা দেখে সবাই গর্ববোধ করবে।

 

সালমান মুক্তাদির প্রসঙ্গে

জেসিয়া ইসলাম