কক্সবাজারের টেকনাফ কোস্ট গার্ড জওয়ানরা অভিযান চালিয়ে ৩ লাখ ২২ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ করেছেন।
সূত্র জানায়, বুধবার টেকনাফ কোস্ট গার্ড বিসিজি স্টেশনের জওয়ানরা সাবরাং কাঁটাবনিয়া সাগর উপকূলীয় পয়েন্ট দিয়ে খালাসের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে এ ইয়াবা জব্দ করেন।
সংশ্লিষ্ট আইনে পদক্ষেপ গ্রহণের পর জব্দকৃত ইয়াবা ও কাঠের নৌকা টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ-পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) এম হাফিজুল ইসলাম নিশ্চিত করেন।
