করোনায় অভিনব ফ্যাশন শো, পিপিই পরে ব়্যাম্প মাতালেন মডেলরা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ০৭:৩৩

 প্রাণঘাতী করোনার দাপটে বদলে গিয়েছে গোটা বিশ্ব।  এই পরিস্থিতিতে অভিনব ফ্যাশন শো’র আয়োজন করে সকলকে তাক লাগিয়ে দিলো চীন।

সম্প্রতি  চীন-ড্যাংডং ফ্যাশন উইক অনুষ্ঠিত হয়। তাতেই অংশ নেন বহু মডেল। আর এই মডেলদের পরনে ছিল পিপিই কিট। করোনা পরিস্থিতিতে এই ফ্যাশন শোতে বিভিন্ন ধরনের পিপিই কিট, মাস্ক, ফেসশিল্ডের প্রদর্শনী করা হয়।

এই ধরনের ব্যতিক্রমী ফ্যাশন শো সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। যারা ফ্যাশন সম্পর্কে সচেতন তারা এই নিয়ে আলোচনাও করছেন। উপকৃত হয়েছেন পিপিই কিট প্রস্তুতকারকরাও । 

ধারণা করা হয়, চীনের উহান শহর থেকেই প্রাণঘাতী করোনার সংক্রমণ শুরু হয়। 

ইত্তেফাক/এআর