মাদকাসক্ত ও সন্ত্রাসীরা ছাত্রলীগে স্থান পাবে না: ফাহাদ হোসেন তপু 

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২১:৫৫

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু বলেছেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়া একটি সংগঠন। এ সংগঠনের ছাত্রলীগের নেতৃবৃন্দরা হবে নেশামুক্ত, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত। মাদকাসক্ত ও সন্ত্রাসীরা ছাত্রলীগে স্থান পাবে না। আমরা তৃনমূল পর্যায়ে ছাত্রলীগের কমিটিতে নেশাগ্রস্ত, মাদকাসক্ত ও সন্ত্রাসের স্থান দিব না। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য উত্তরসূরি জননেতা ইকবাল হোসেন অপুর নেতৃত্বে আমরা শরীয়তপুরে ছাত্রলীগকে আদর্শ ছাত্রলীগ হিসেবে গঠন করবো।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে শরীয়তপুর সদরে চন্দ্রপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে সদর উপজেলা ছাত্রলীগের আয়োজনে চন্দ্রপুর-বিনোদপুর-মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

তপু আরো বলেন, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন অধিকার সংক্রান্ত আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে প্রবীণ সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহবায়ক মো: মহসিন মাদবর, যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ। সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক জেলা সহ-সভাপতি আসাদুজ্জামান শাওন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সিকদার। এছাড়া জেলা, উপজেলা ও চন্দ্রপুর-বিনোদপুর-মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


ইত্তেফাক/এমএএম