ব ই প রি চি তি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২১:৪২

মিথিলা খান রচিত ‘ফ্রেন্ড লিস্ট’ একটি কিশোর কাহিনি। কাহিনিটি সিঙ্গাপুরে অবস্থিত একটি বাংলাদেশি স্কুলের দ্বাদশ শ্রেণির কিছু ছাত্রছাত্রীকে নিয়ে। এই বইয়ের মূল চরিত্র তেজ ও রীতিকা।  তেজ ও রীতিকা এবং তাদের বন্ধুবান্ধবদের অনেক মজাদার ঘটনা নিয়ে গড়ে উঠেছে ফ্রেন্ড লিস্টের কাহিনি। বন্ধুদের চমকপ্রদ বুদ্ধির জোরে ভালোবাসা জয় করার গল্প এটি।

এছাড়াও এই কাহিনিতে রয়েছে প্রধান  চরিত্রগুলোর মধ্যে ভুল বোঝাবুঝির  রহস্য। বন্ধুদের সাহায্যে সেই ভুল বোঝাবুঝির রহস্য উদ্ঘাটনের কারণে পুরনো পারিবারিক শত্রু আবারও তাদের ক্ষতি করতে উঠে পড়ে লাগে। সেই শত্রুকে বিভিন্ন কৌশলে পরাজিত করে প্রধান চরিত্র তেজ ও রীতিকাকে মিল করিয়ে দেওয়ার মধ্য দিয়েই  কাহিনির পরিসমাপ্তি ঘটে।

মিথিলা খান ২০০৩ সালের ১ জানুয়ারি পাবনা সদরের গোলাপবাগ, শাল গাড়ীয়ায় জন্মগ্রহণ করে। ২০১২ সালে পঞ্চম শ্রেণিতে পড়াকালীন তার লেখালেখির শুরু। তার হাত দিয়ে অনেক অনেক সমৃদ্ধ লেখা সৃষ্টি হোক—এই কামনা