আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভগ্নিপতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এনজিওর বাংলাদেশের সাবেক ব্যবস্থাপক আলহাজ মো. শাহাবুদ্দিন (৭৬) বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রেখে যান। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর মেরুল বাড্ডায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং আজ শুক্রবার সকাল ১১টায় তার গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার পূর্ব চন্দ্রপুর কেরোলিয়ায় দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
