বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এরহাসুজ্জামানের মৃত্যুতে গত বুধবার এমসি কলেজের গণিত বিভাগ এক শোক সভার আয়োজন করে। গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অধ্যাপক এরহাসুজ্জামানের নাগরীলিপি বিষয়ক গবেষণাকর্ম নিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সিলেটে প্রায় বিলুপ্ত নাগরীলিপির প্রচার-প্রসার ও নাগরীলিপি রক্ষায় মুখ্য ভূমিকা পালন করেন তিনি।
‘নাগরী স্যার’ খ্যাত সিলেট সরকারি এমসি কলেজের সাবেক অধ্যাপক এরহাসুজ্জামান গত মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার বাবুরাগাওয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
