ফাইনালে পারল না আলভি

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২২:০৩

স্পোর্টস রিপোর্টার

আইটিএফ এশিয়ান অনুর্ধ্ব-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় ডিভিশনের ফাইনালে হেরে গেছে মাহাদী হোসেন আলী। গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত জুনিয়র টেনিসের বালক এককের ফাইনালে বাংলাদেশের মাহাদী হোসেন আলভি ০-৬, ৩-৬ গেমে জর্ডানের এলকটপের কাছে হেরেছেন। বালক দ্বৈতের ফাইনালে বাংলাদেশের রুমন হোসেন ও পাকিস্তানের হামিদ ইসরার গুলের সঙ্গে জুটি বেধে জর্ডানের এলকটপ ও ইরানের কাসরা মাহমানীর কাছে হেরেছেন। বালক এককের স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশের রুমান হোসেন ২-৪, ২-৪ গেমে নেপালের আরিয়ান গিরির কাছে হেরেছেন। আরেক খেলায় বাংলাদেশের জুবায়েদ উত্স হেরেছেন পাকিস্তানের হামিদ ইসরার গুলের কাছে।  এছাড়া বালিকা এককের স্থান নির্ধারনী খেলায় বাংলাদেশের মাসফিয়া আফরিন ৪-১, ৪-১ গেমে নেপালের শুভাঙ্গী শাহকে এবং বাংলাদেশের সাদিয়া আফরিন ৪-২, ৪-০ গেমে ভুটানের সনম চুকি দর্জীকে হারান।