আবার আনসার চ্যাম্পিয়ন

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২২:০৩

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগের উদ্বোধন হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেখানে লিগের খেলা নিয়ে খুব একটা উত্তেজনার ছোঁয়া পাওয়া গেল না। পাশেই হ্যান্ডবল স্টেডিয়ামে মার-মার উত্তেজনা— ফাইনালে মুখোমুখি আনসার ও বিজেএমসি। জাতীয় মহিলা হ্যান্ডবলের ফাইনালের লড়াই নিয়ে তুমুল উত্তেজনা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে গেল। কেউ কাউকে ছাড়ছে না। শেষ পর্যন্ত আনসার ২৯-২৮ গোলে বিজেএমসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মাত্র ১ গোল ব্যবধান। স্কোর লাইনটা বুঝিয়ে দেয় কতোটা উত্তেজনার ফাইনাল হয়েছিল  ২৯তম আসরে। হ্যান্ডবল মাঠের লড়াইয়ে এই দল যেন চিরপ্রতিদ্বন্দ্বী। আগের একাধিক ফাইনালে বিজেএমসি শিরোপা ধরে রেখেছিল। টানা চার বছরের শিরোপাধারী বিজেএমসির কাছ থেকে আনসার ট্রফি নিয়ে গেছে গতকাল। আনসারের ইসমত আরা নিশি টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন।