জামিনে মুক্তি পেলেন সেই অ্যাঞ্জেলিনা জোলি!

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১৪:৩৪

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মত চেহারার আদল বানাতে গিয়ে ‘জোম্বি’ খেতাব পাওয়া ইরানের সেই ইন্সটাগ্রাম তারকা সাহার তাবারকে জামিনে মুক্তি পেয়েছেন । এর আগে ধর্মদ্রোহ এবং যুবকদের বিভ্রান্ত করার অভিযোগে তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন ইরানের একটি আদালত।

ইরানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সাহার তাবার ১৫ মাস জেলে থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন।

 হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মত চেহারার আদল বানাতে গিয়ে ‘জোম্বি’ খেতাব পাওয়া ইরানের সেই ইন্সটাগ্রাম তারকা সাহার তাবার ধর্ম অবমাননার অভিযোগে ২০১৯ সালে গ্রেপ্তার হন। ২০১৭ সালের ডিসেম্বরে ইন্সটাগ্রামে সাহারের ছবি নিয়ে হঠাৎ করেই হইচই পড়ে যায়।

চেহারায় এবং শারীরিক গড়ন জোলির মত হতে গিয়ে সাহার নিজের চেহারার যে অবস্থা করেছেন তা যে কাউকেই ভয় পাইয়ে দেওয়ার মতো।গুঞ্জন ছিল, জোলির মত হতে তিনি ৫০ বার প্লাস্টিক সার্জারি করিয়েছেন। অনেকেই তাকে ‘জোম্বি’ আখ্যা দেন। এভাবে অ্যাঞ্জেলিনা জোলির ‘জোম্বি’ সংস্কারণ হয়ে ওঠেন তিনি। ওই সময়  তাবার  দাবি করেছিলেন, মেকআপ আর ফটোশপ করে জোম্বি সেজেছিলেন তিনি। তার ভাষায়, আমি স্বপ্নেও ভাবতে পারি না অ্যাঞ্জেলিনা জোলির মতো হব।