নাম তাদের মানিক এবং মনি। প্রেম করে পালিয়ে বিয়ে করেছিলেন তারা। দু’জনেরই পারিবারিক অবস্থা বেশ ভালোই ছিলো। পরিচয়ের সূত্রে প্রেম-ভালোবাসা অতঃপর বিয়ে। মেয়ের পরিবার মেনে নেবে না তাই পালিয়ে আসা। এখন তাদের স্থান রাজধানীর কাটাবন এলাকায় একটি ভ্যানের উপরে। মানিক এবং মনির ঘরে সুন্দর ফুটফুটে বাচ্চাও এসেছে। তার নাম মাইনুদ্দিন। জানা যায়, মনি বিয়ের পর থেকে এখন পর্যন্ত মানিককে হাতে তুলে খাইয়ে দেয়। সাধারণ দিনমজুরের কাজ করে মানিক। ছেলে মাইনুদ্দিনকে নিয়ে তাদের অনেক স্বপ্ন। গতকাল শুক্রবার এ ছবিসহ মনি ও মানিকের ভালোবাসার গল্প ফেসবুকে তুলে ধরেছেন কেএইচ আবরার ফাহিম।
