রাজধানীতে শীতার্তদের মাঝে আইনজীবীর কম্বল বিতরণ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ২২:১৮

রাজধানীর বিভিন্নস্থান ঘুরে ঘুরে ২০০ জন শীতার্ত ছিন্নমূল মানুষকে কম্বল দিয়েছেন তরুন আইনজীবী ইমতিয়াজ আহমেদ। নিজের জন্মদিন উদযাপন না করে, সেই টাকায় এসব কম্বল দিয়েছেন বলে জানান সমাজের প্রতি যুবর উদ্যোগ নামে একটি সংগঠনের এ সভাপতি।

শুক্রবার রাতে হাই কোর্ট মাজার গেট, শাহবাগ, বাংলামটর, কাওরান বাজার, তেজগাঁও, এয়ারপোর্ট এলাকায় এসব কম্বল বিতরণ করেন।

এ সময় অ্যাডভোকেট ইমতিয়াজ বলেন, আজ ১৮ ডিসেম্বর আমার জন্মদিন। অন্য বছর গুলোতে নিজের জন্মদিনটা পরিবার ও বন্ধুদের সঙ্গে ঘটা করে উদযাপন করি। তবে এবার এসব শীতার্ত মানুষের কষ্ট কিছুটা কমাতে পেরে অনেক ভালো লাগছে।

ইত্তেফাক/কেকে