মার্কেন্টাইল ব্যাংক দনিয়া ব্রাঞ্চের শীতবস্ত্র বিতরণ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২২:৩১

গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। গত বৃহস্পতিবার ব্যাংকের দনিয়া শাখার উদ্যোগে স্থানীয় দুই শতাধিক লোকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মার্কেন্টাইল ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও দনিয়া ব্রাঞ্চ ম্যানেজার এবিএম জাকির হোসেন সভাপতি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ, কে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ মোঃ ফজলুল হক। আরও উপস্থিত ছিলেন আলহাজ মোঃ আজম আলী খান, আলহাজ মোঃ হানানুজ্জামান মাসউদ, মোঃ দীন ইসলাম রিপন, মোঃ আমজাদ হোসেন, আতিকুর রহমান কিরন, রাসেদুজ্জামান অপু প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি