শোক সংবাদ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২২:৩২

অলিউর রহমান

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলার বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক অলিউর রহমান (৬৫) গত বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার নিজ বাড়ি সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউপির বাবুপুর শ্রীপুর গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক শোক প্রকাশ করেছেন।

আব্দুল বারি তরফদার

মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ উত্তর টাঙ্গাইলের শিক্ষাবিদ আব্দুল রাবী তরফদার (৮৩) গত বুধবার ঢাকাস্থ মিরপুর বাংলা কলেজ সংলগ্ন নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে যান। গত বৃহস্পতিবার টাঙ্গাইলের পশ্চিম ভূঞাপুর কবরস্থান মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

মোসাম্মত্ সখিনা বেগম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর দপ্তরের উপ-রেজিস্ট্রার ও সচিব আবদুল মালেক সরকারের দাদী মোসাম্মত্ সখিনা বেগম (১০৯) গত বৃহস্পতিবার ভোরে গাজীপুর জেলার পূবাইল থানার মারুকা গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি ২ ছেলে ও ৩ মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. রাকিবুল ইসলাম লিটু

কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট হূদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. রাকিবুল ইসলাম লিটু গতকাল শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.. ..রাজেউন)। তার মৃত্যুতে কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদ পরিবার গভীরভাবে শোকাহত। বিজ্ঞান ও  প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এক শোকবার্তায় বিশিষ্ট হূদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. রাকিবুল ইসলাম লিটুর মৃত্যুতে গভীর সমবেদনা জানান।