ক্যাপশন নিউজ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২১:৪৯

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩৩৬তম সভা বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. জাহেদুল হক, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

 

০০০

 

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা শনিবার ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন এবং অন্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শেয়ারহোল্ডারগণ ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন

 

০০০

 

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) প্রধান কার্যালয় হতে সম্প্রতি ভার্চুয়াল পদ্ধতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী ঢাকায় খিলক্ষেতের নিকুঞ্জ-২ তে ডিএসই টাওয়ার এবং শেরপুরের নকলা পৌরসভায় নকলা উপশাখা দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক এবং মো. সামছুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

 

০০০

 

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সম্প্রতি গাইবান্ধার সুন্দরগঞ্জ, ৩৩ থানা রোডে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে ব্যাংকের ৮০তম শাখার কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। অনুষ্ঠানে অতিথি ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান