স্কুল-ভবন দরকার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২৩:৩৭

শত বছরের কাছাকাছি বয়সি বন্দরনগরী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এক সময় শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকত স্কুল প্রাঙ্গণ। অবহেলা আর অযত্নে স্কুলটি তার ঐতিহ্য হারাতে বসেছে। স্কুলের একটি ভবন নতুন ভবন নির্মাণের নিমিত্ত পাঁচ বছর আগে ভেঙে ফেলা হলেও এখনো সেটা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নেই স্বাস্থ্যসম্মত টয়লেট। সীমানা প্রাচীর না থাকায় স্কুলের সম্পদ নষ্ট হচ্ছে। সবচেয়ে আশঙ্কার ব্যাপার হলো, নতুন ভবন না করায় শিক্ষার্থীদের একটি ব্যস্ত রাস্তা পার হয়ে আরেকটি জরাজীর্ণ ঘরে ক্লাস করতে হয়। স্কুলের নতুন ভবন, সীমানা প্রাচীর ও স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ এবং শিক্ষার মান উন্নয়নে উদ্যোগ নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শাহাদাত হোসাইন স্বাধীন

লোহাগাড়া, চট্টগ্রাম