সড়ক দুর্ঘটনায় ইত্তেফাকের ময়মনসিংহ প্রতিনিধি আহত

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০০:১৭

সড়ক দুর্ঘটনায় দৈনিক ইত্তেফাক ও চ্যানেল আই ময়মনসিংহ প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহাম্মেদের ডান হাত ভেঙে গেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার নিজ উপজেলা ভালুকা থেকে ময়মনসিংহ আসার পথে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত প্রাইভেটকার তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।