প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার কাহিনী তুলে ধরবেন কারিনা 

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২০:২৫

কারিনা কাপুরের জীবন পাল্টে দিয়েছে তৈমুর আলি খান। তার জন্যই আজ এই নায়িকাকে ভিন্নভাবে চিনে বিশ্ব। যাকে নিয়ে এতো আলোচনা সেই তৈমুরের জন্মদিনে একটি তথ্য দিলেন কারিনা কাপুর। 

তিনি জানান, প্রথমবার নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কাহিনী ফুটিয়ে তুলবেন বইয়ে। আর এটাই হবে তার লেখা জীবনের প্রথম বই।

কারিনা জানালেন, কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’ বইটিতে অন্তঃসত্ত্বা হওয়ার ভাল-মন্দ, আনন্দ-কষ্ট, মুড স্যুইং-সহ সবদিকগুলো তুলে ধরবেন তিনি। 

নিজের প্রথম বইয়ের কথা ঘোষণা করে অভিনেত্রী লেখেন, ‘আমার বই কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল-এর কথা ঘোষণা করার আজই আদর্শ দিন। যারা মা হতে চলেছেন, এই বই তাদের জন্যই।’

চার বছর আগে প্রথমবার মা হওয়ার স্বাদ পেয়েছিলেন বলিউডের এই নায়িকা। তৈমুরের মা হওয়ার আনন্দ ও অভিজ্ঞতা অনেক সাক্ষাৎকারেই জানিয়েছেন তিনি। এদিকে চলতি বছর ফের অন্তঃসত্ত্বা হন তিনি। গত আগস্ট মাসে সোশ্যাল মিডিয়ায় সুখবরটি দেন সাইফ ও কারিনা।

ইত্তেফাক/জেডএইচ