সিরাজদিখান (মুন্সীগঞ্জ)ঃ উপজেলায় পোষা মৌমাছি দিয়ে মধু আহরণ এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অন্যদিকে বৃদ্ধি পাচ্ছে ফসলের উত্পাদন। পোষা মৌমাছিগুলোকে রাখা হয় বিশেষ পদ্ধতিতে কাঠের বাক্সে। প্রতি বাক্সে থাকে ৫০ থেকে ৬০ হাজার মৌমাছি। প্রতি বাক্সে একটি করে রাণী মৌমাছিও থাকে। মৌমাছিগুলো সারাদিন সরিষার ফুলে পরাগায়ন ঘটায় এবং মধু সংগ্রহ করে আবার সন্ধ্যায় বাক্সে ফিরে। প্রতি সপ্তাহে এক বাক্স থেকে ২০ লিটার মধু সংগ্রহ করা যায়। এমনি ১ শত ৭০টি বাক্স স্থাপন করেছেন ‘সময় মৌ’ খামারের মালিক মোঃ আশরাফ হোসেন। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষ্মীবিলাস গ্রামের সরিষা জমির পাশে তিনি বাক্সগুলো বসিয়েছেন —সামসুজ্জামান পনির
