সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৭৫ কোটি টাকার বেশি। গতকাল ডিএসইতে মোট ৩১১টি কোমপানির ১৩ কোটি ৭ লাখ ৫৬ হাজার ৯০৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৫৫৫ কোটি ৭৫ লাখ ৪৯ হাজার ২৭৮ টাকা। আগের দিন বুধবার লেনদেন হয়েছিল ৬৩১ কোটি টাকার।
গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে প্রায় এক পয়েন্ট কমে ৫২৪৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪ পয়েন্ট কমে ১৮৫৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১২০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার।
লেনদেনের শীর্ষে ছিল খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, এস কে ট্রিমস, ইনটেক লি., সায়হাম কটন, ইফাদ অটোস, সিলভা ফার্মা, ওয়াটা কেমিক্যাল, শেফার্ড ইন্ডা. ও বিবিএস কেবলস।
দর বৃদ্ধির শীর্ষে ছিল খুলনা পাওয়ার, সেন্ট্রাল ফার্মা, সোনালী আঁশ, ফু-ওয়াং সিরামিকস, ফু-ওয়াং ফুডস, ওয়েস্টার্ন মেরিন, আরডি ফুড, লিব্রা ইনফিউশনস, স্টাইল ক্র্যাফট ও নাহী অ্যালুমিনিয়াম।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো সমতা লেদার, ফাইন ফুডস, জিলবাংলা সুগার, সেলভো কেমিক্যাল, দেশবন্ধু পলিমার, মেঘনা সিমেন্ট, আইসিবি, বিআইএফসি, ডেফোডিল কম্পিউটারস ও বীচ হ্যাচারি।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল ২২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৫৫ পয়েন্টে। লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।
