রূপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য ইসিসিএস ট্যাংক পাঠাল রোসাটম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২২:৪১

রূপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য এক সেট মূল যন্ত্রাংশ পাঠাল জেএসসি জিও পোডলস্ক (রোসাটমের যন্ত্র প্রোকৌশল শাখা জে এস সি অ্যাটোমএনারগোম্যাসের একটি প্রতিষ্ঠান)। রিয়াক্টর কোরের ইমার্জেন্সি কুলিং (ইসিসিএস) ট্যাঙ্কের দ্বিতীয় সেট বাংলাদেশের উদ্দ্যেশ্যে পাঠানো হয়েছে। এই যন্ত্রাংশটি রূপপুর পারমাণবিক কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পাঠানো হয়েছে।

রিয়াক্টর প্লান্টের প্রত্যেকটি  রিয়াক্টর কুল্যান্ট লুপের জন্য একটি করে ইমার্জেন্সি কুলিং (ইসিসিএস) ট্যাঙ্ক থাকে। ইসিসিএসকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি রিয়াক্টর কোরের কুল্যান্ট লসের সময় স্বয়ংক্রিয়ভাবে বোরিক অ্যাসিড সাপ্লাই করবে এবং জরুরি প্রাইমারি সার্কিট ডিপ্রেসারাইজেশনের সময় ব্যবহার করা যাবে। এই সেটের সর্বমোট ওজন ১৫৬ টন, কার্যকাল ৬০ বছর। এই ট্যাংকগুলোকে প্রথমে রেলপথে সেইন্ট পিটার্সবার্গ সমুদ্র বন্দরে নিয়ে আসা হয়। সেখানে থেকে এগুলোকে জাহাজে করে সমুদ্রপথে বাংলাদেশে পাঠানো হয়েছে ।

জে এস সি অ্যাটোমএনারগোম্যাস রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের রিয়াক্টর হল, টার্বাইন হলের একটি বড় অংশ এবং ভিভিইআর-১২০০ রিয়াক্টর সরবরাহ করবে। কোম্পানি রিয়াক্টর, স্টিম জেনারেটর, পাম্প এবং হিট এক্সচেঞ্জিং যন্ত্রপাতি প্রস্তুত করে ।

রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের নকশা ও বাস্তবায়ন রাশিয়ান ডিজাইন অনুযায়ী হচ্ছে। এই কেন্দ্রে দুইটি বিদ্যুত্ ইউনিটে ভিভিইআর থ্রি প্লাস রিয়াক্টর থাকবে এবং প্রত্যেকটি ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুত্ প্রস্তুত করবে। রোসাটম এস সি প্রকৌশল শাখা এই পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রটির নকশা ও বাস্তবায়ন করছে।