আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সুরাইয়া খানের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো দুই স্কুল ছাত্রী। তারা হলো সিংহদী মোতালেব ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তানজিলা আক্তার (১৪) ও একই শ্রেণির আলহাজ শাহজালাল মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাজনিন আক্তার (১৫)। শুক্রবার দুপুরে আড়াইহাজার পৌরসভার খামারদী গ্রামের মঞ্জুর হোসেনের মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাজনিন আক্তারের সাথে নোয়াপাড়া এলাকার সৈয়দ খানের ছেলে জুয়েল মিয়ার বিয়ে হওয়ার কথা ছিল। ইউএনওর হস্তক্ষেপে বরযাত্রী আসার আগেই বাল্য বিয়েটি বন্ধ হয়ে যায়।
এর আগে বৃহস্পতিবার রাতে মালয়েশিয়া প্রবাসী হাইজাদী ইউনিয়নের সিংদী হাজী পাড়া এলাকার নুরুল ইসলামের মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী তানজিলা আক্তারের সাথে একই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে কামাল হোসেনের বিয়ে হওয়ার কথা ছিল। ইউএনও সুরাইয়া খান ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়েটি বন্ধ করে দেন।
