রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রিকশা চালককে ছুরিকাঘাত করে ভুঁড়ি বের করে দেওয়ার ঘটনায় রায়হান (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের মুইরাবো এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রায়হান উপজেলা ভুলতা ইউনিয়নের মুইরাবো এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
