বাংলাদেশ ইকোনমিক জোন কর্তৃপক্ষের উদ্যোগে (বেজা) কর্মকর্তাদের জন্য চাইনিজ ভাষা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে ।
রবিবার (২০ ডিসেম্বর) বেজা'র প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে চাইনিজ ভাষা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। ঢাকার স্বনামধন্য চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ কেন্দ্র "চাইনিজ ইন্সটিটিউট" বেজা'র কর্মকর্তাদের চাইনিজ ভাষা প্রশিক্ষণ দেবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেজা'র এক্সিকিউটিভ মেম্বার (গ্রেড-১) হারুনুর রশিদ, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বেজা'র মহা ব্যবস্থাপক মো: শোয়েব। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন চাইনিজ ইন্সটিটিউটের প্রধান প্রশিক্ষক প্রফেসর মহিউদ্দিন তাহের এবং চিফ এক্সিকিউটিভ অফিসার স্কোয়াড্রন লিডার (অব:) আলী মাহমুদ খান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেজা এর ১২ জন প্রশিক্ষণার্থীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চাইনিজ ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা জনাব জামাল হোসেন এবং চীফ অপারেটিং অফিসার আব্দুল্লাহ আল মামুন।
চাইনিজ ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে সভাপতির বক্তব্যে হারুনুর রশিদ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিদেশী আধুনিক শিল্প ও ইনভেস্টমেন্টের গুরুত্ব বিবেচনায় বর্তমান বিশ্বের শিল্প ও অর্থনীতির মহাশক্তিধর (ইকোনমিক জায়ান্ট) চীনের দিকে সকলকে আকৃষ্ট করে। চাইনিজ ভাষা শিক্ষা ছাড়া কাউন্টার পার্ট চীন হতে শিল্প ও ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনয়ন অনেক কঠিন বিষয়। তিনি "চাইনিজ ইন্সটিটিউট" কে "চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ পার্টনার পেয়ে তার আনন্দের কথা জানান।
ইত্তেফাক/এমএএম
