অনুশীলন ডেস্ক:গত ২০ ডিসেম্বর রবিবার সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ার লটারি সম্পন্ন হয়। তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৯৪৩০ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্য থেকে অপেক্ষামানসহ ৫৭৫জন শিক্ষার্থী বিভিন্ন শ্রেণিতে লটারিতে বিজয়ী হয়। কলেজ কর্তৃপক্ষ একটি সফটওয়্যারের মাধ্যমে এ লটারি প্রক্রিয়া সম্পন্ন করেন। এতে স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থীদের লাকি পজিশনও নির্ধারিত হয়। এ লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর, মাউশি’র প্রতিনিধি, মোহাম্মদপুর থানা শিক্ষা অফিসার, পরিচালনা পর্ষদের সদস্য, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, অভিভাবক ও শিক্ষকবৃন্দ। তাদের উপস্থিতিতে উক্ত কলেজের ফেসবুক পেইজ থেকে দুপুর ১২ টায় লটারি প্রক্রিয়া লাইভ করা হয়। উল্লেখ্য কলেজটি মোহাম্মদপুর থানা শিক্ষা জোনে বিগত দিনে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। করোনা মহামারির কারণে সরকারি নির্দেশনা মোতাবেক তারা এবারই প্রথম প্রথাগত লিখিত ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারি করল। লটারির পুরো প্রক্রিয়াটি কলেজের অধ্যক্ষ লে. কর্নেল কাজী শরীফ উদ্দীন নিবিড়ভাবে তত্ত্বাবধান করেন।
