বিয়ের পোশাক ও অনুষঙ্গে বৈচিত্র্য

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২০:৪১

বিয়ের নানা রীতিনীতি, আনুষ্ঠানিকতা, পর্ব, উত্সবের আবহ ও রঙের কথা মাথায় রেখে কে ক্র্যাফট সাজিয়েছে এবারের ব্রাইডাল কালেকশন। এ সংগ্রহে থাকছে বিয়ের পোশাকের নানা আয়োজন। বর ও কনের পানচিনি, গায়ে হলুদ, মেহেদি থেকে শুরু করে আকদ, বিয়ে এবং বিয়ে পরবর্তী বৌভাত—সব অনুষ্ঠানের জন্যই থাকছে বিশেষ পোশাকের আয়োজন। সেইসঙ্গে আছে বর ও তার নিকটজনের জন্য পাঞ্জাবি, চুড়িদার সহ পোশাকের সেট। আবার শুধু আলাদা করে পাঞ্জাবি বা শেরওয়ানি কাট পাঞ্জাবি, লং কটিও থাকছে। কনে ও তার সঙ্গীদের জন্য থাকছে গায়ে হলুদ ও বিয়ের দিনে পরার মতো করে তৈরি নানা আকর্ষণীয় ডিজাইনের শাড়ি। থাকছে কনে ও তার উপহার বাক্সে দেওয়ার উপযোগী শাড়ি ও সালোয়ার কামিজ। এছাড়াও কে ক্র্যাফট ক্রেতার চাহিদা ও বাজেট অনুযায়ী শাড়ি ও পাঞ্জাবি, পাগড়ি, নাগরা অর্ডার নিয়ে গ্রাহকদের পছন্দের ডিজাইনে তৈরি করে দিচ্ছে। শিশুদের জন্য বিয়ে বা হলুদের উত্সবধর্মী পোশাকও অর্ডার করে বানিয়ে নেওয়া যাবে। তবে এর জন্য ১৫ থেকে ২০ দিন আগেই ফরমায়েশ করতে হবে।

বিয়ের বাক্সে উপহার দেওয়ার জন্য থাকছে টান (TAN)-এর তৈরি পার্টি ব্যাগ, বেল্ট, ওয়ালেট। মিলিয়ে নিতে পারেন বিয়ের দাওয়াতে পরার উপযোগী অর্নামেন্ট ও জুয়েলারি। বিয়েতে উপহার দেওয়ার জন্য পাচ্ছেন নানা ডিজাইনের ঘর সাজাবার সামগ্রী, ফটোফ্রেম, আয়না, পর্দা, কুশনসহ নানা পণ্য। কে ক্র্যাফট’র সব আউটলেট এসব পাওয়া যাচ্ছে। অর্ডারের জন্য যোগাযোগ করা যাবে ০১৯২২১১৭৪২১ নম্বরে।

 পোশাক, অনুষঙ্গ ও ছবি কে ক্র্যাফট