ষড়ঋতুর বাংলাদেশে এখন শীত। প্রতিবছর ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে অঞ্জন’স এর পোশাক ডিজাইনেও আসে নতুনত্ব। প্রতিবারের মতো এবারের শীতকে কেন্দ্র করে শীত আয়োজন করেছে অঞ্জন’স। হালকা ও উজ্জ্বল রঙে সাজানো হয়েছে এই আয়োজন। মেয়েদের জন্য থাকছে শাল, কটি ও পঞ্চ এবং ছেলেদের জন্য থাকছে বিভিন্ন ডিজাইনের কটি। নরসিংদীর তাঁত কটন, লিনেন, কটন ও কুমিল্লার খাদি কাপড় দিয়ে নতুন ডিজাইনের এই পোশাকগুলো করা হয়েছে। অঞ্জন’স এর সকল শাখায় শীতের এই পোশাকগুলো পাওয়া যাবে। এছাড়াও শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, শাড়ি, সালোয়ার কামিজ, হাউজহোল্ড, জুয়েলারি ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের পোশাকের কালেকশন রয়েছে।
