লিনা’স থাউজেন্ড থিংস

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২০:৪৩

 ‘লিনা’স থাউজেন্ড থিংস’ নামটা শুনলেই মনে হবে হাজার হাজার ধরনের জিনিসের সমাহারের কিছু! সত্যিই তাই। লিনা’স থাউজেন্ড থিংস-এর স্বত্বাধিকারী শাহরুখ চৌধুরী লিনার সঙ্গে কথা বলে জানা যায়, ২০১২ সালে অবসর সময় কাটাতে প্রথমে অনলাইনে বিভিন্ন দেশ থেকে কাপড় /পোশাক এনে তিনি বিক্রয় শুরু করেন। এরপর ব্যাপক সাড়া পেয়ে ২০১৬ সালে গুলশান পুলিশ প্লাজায় একটি দোকান চালু করেন। সেই থেকে নিজের ডিজাইনে বানানো শুরু করেন মেয়েদের বাহারি জামা, শাড়ি, ম্যাক্সি, ওড়না ও ছেলেদের পাঞ্জাবি। সেইসঙ্গে আরও আছে শার্টের কাপড়, ছেলে-মেয়েদের ফতুয়ার কাপড়, কুর্তীসহ নানা দেশের নানা ধরনের কাপড়ের সমারোহ।