সাবেক শিক্ষামন্ত্রী ও জাতীয় পার্টি-জেপি’র সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে তথ্যপ্রযুক্তির প্রয়োগ ও ব্যবহারে যে অগ্রগতির ধারা সূচিত হয়েছে সেটিকে আরো দ্রুত সামনে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। এ জন্য দরকার এ খাতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন। প্রধানমন্ত্রী ও জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার এক বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় প্রিমিয়ার কানেক্টিভিটি লিমিটেড নামক ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রমের সূচনাকালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমানের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
শেখ শহীদ বলেন, জাতিকে দ্রুত উন্নত বিশ্বের সমপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন আধুনিক প্রযুক্তির ব্যবহার। পরে শেখ শহীদ সুইচ অন করে প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করেন।
