এবিএস ক্যাবলস্ লি. সম্প্রতি বিএসটিআই এর কাছ থেকে মর্যাদাপূর্ণ ISO:9001 এবং ISO:14001 সনদ গ্রহণ করেছে। বিএসটিআই বাংলাদেশে প্রথমবারের মতো এবিএস ক্যাবলস্ লি.-এর পণ্য অপটিক্যাল ফাইবার ক্যাবলস্-এর বাংলাদেশ মান অনুমোদন করেছে। বিএসটিআই-এর মহাপরিচালক নজরুল আনোয়ার এবিএস ক্যাবলস্ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক কাউসার জামান বাপ্পীর হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন। উক্ত অনুষ্ঠানে বিএসটিআই এবং এবিএস ক্যাবলস্ লি.-এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবিএস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এবিএস ক্যাবলস্ লি. বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় অপটিক্যাল ফাইবার ক্যাবলস্ উত্পাদনকারী সংস্থা। এটি একটি চতুর্থ প্রজন্মের জার্মান প্রযুক্তি সম্বলিত মেশিন দ্বারা প্রতিষ্ঠিত সর্বাধুনিক প্রতিষ্ঠান।
