আজ ৭ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ এবং ৬ জমাদিউল আওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৮। শুভ বার: শনি ও রবি। শুভ রত্ন: নীলা ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। ঋণগ্রস্ত হতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
প্রয়োজনে বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করতে পারেন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন, যথাযথ চিকিত্সার ব্যবস্থা করুন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কোনো সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বাড়বে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। কোনো সেলাকের পরামর্শে উপকৃত হতে পারেন। পেশাগত দিক ভালো যেতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। আপনার নামে কোনো অপবাদ রটার আশঙ্কা আছে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। বিক্রি-বাণিজ্যে লাভবান হতে পারেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শত্রুপক্ষের তত্পরতা বাড়তে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। কর্মস্থলে যাবতীয় ঝামেলা এড়িয়ে চলুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। বিদ্যার্থীরা পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। সন্তানের প্রতি খেয়াল রাখুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
প্রয়োজনে আত্মীয়দের সহযোগিতা পেতে পারেন। কোনো বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। জ্ঞানস্পৃহা বাড়বে। উত্তেজনা পরিহার করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সংগীতশিল্পীরা কণ্ঠসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। আপনজনদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। মাথাব্যথায় ভুগতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর মোটামুটি ভালো থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন।
