ওয়ান ব্যাংক লিমিটেড এবং গ্রান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টের (সিলেট এবং রংপুর) মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. কামরুজ্জামান এবং গ্রান্ড প্যালেসের চেয়ারম্যান এবং এমডি সালাহ্উদ্দিন আহমেদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী ব্যাংকের কার্ডহোল্ডাররা রিসোর্টের রুম ভাড়ায় ৪৫ শতাংশ ডিসকাউন্ট এবং ফুডে ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন
০০০
পঞ্চগড়ের বোদায় এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের শাখা সম্প্রতি উদ্বোধন করেন বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আলম। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান সুজা
