যুক্তরাষ্ট্রে ফের বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটিতে সোমবার পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৮০ লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পরিসংখ্যানে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত করোনায় শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৮০ লাখ ৬ হাজার ৬১ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ১৯ হাজার।
এদিকে যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা ভাইরাসে আতঙ্ক বাড়ছে। এনিয়ে ইতোমধ্যে দেশটির সঙ্গে ২৫ টির বেশি দেশ ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী হ্যানকন বলেছেন, নতুন ধরনের করোনা ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছে, এটি এখনো নিয়ন্ত্রণের বাইরে না।
ইত্তেফাক/এসআর
