খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরুং বাজারে বঙ্গবন্ধু স্কোয়ারে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতের কোন এক সময় বঙ্গবন্ধুর ছবি বিকৃতি ও ব্লেড দিয়ে কাটা-ছেঁড়া করে রেখে যায় দুর্বৃত্তরা। সকালে বিষয়টি স্থানীয় লোকজনের মধ্যে জানাজানি হয়। এই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে মেরুং বাজারে বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো পড়ুন: মহেশপুর অবৈধভাবে ভারতে গমনকালে ৩ নারী আটক
দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম বলেন, স্বাধীনতা বিরোধী যে অপশক্তি বঙ্গবন্ধু ভাস্কর্যের বিরোধিতা করছে তারা বঙ্গবন্ধুর স্কোয়ারে হামলা করেছে। যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে হাত দিয়েছে, বাঙালি জাতির ইতিহাসকে কলঙ্কিত করেছে আমরা তাদের প্রতি ঘৃণা জানাই এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ইত্তেফাক/এএএম
