প্রথম করোনা সংক্রামণ এন্টার্কটিকায়, আক্রান্ত ৩৬

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২০:৩৪

করোনা সংক্রামণের হাত থেকে রক্ষা পেলো না এন্টার্কটিকাও। এই প্রথম সেখানে করোনার সংক্রমণ ধরা পড়েছে বলে দাবি করেছে স্পেনের এক সংবাদমাধ্যম। 

ওই রিপোর্টে দাবি করা হয়েছে, চিলির রিসার্চ বেসে ৩৬ জনের শরীরে মিলেছে ভাইরাস। ওই ৩৬ জনের মধ্যে ২৬ জন চিলির সেনা এবং ১০ জন রক্ষণাবেক্ষণ কর্মী।

আরো পড়ুন: বেলুচিস্তানের তরুণীর রহস্যময় মৃত্যু!

দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদন বলেছে, জেনারেল বার্নার্ডো ও’হিগিন্স রিকেলমে রিসার্চ বেস-এ এই সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের প্রত্যেককেই উদ্ধার করে চিলির পুন্টা আরেনায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আইসোলেশনে রাখা হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।সংক্রমণ ঠেকাতে এন্টার্কটিকার সমস্ত গবেষণার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওই পত্রিকা। 

ইত্তেফাক/এএইচপি