রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জের হাটাবো এলাকার একটি বালুর গদিতে সোমবার সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ সময় তারা প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও মালামাল ভাঙচুর করে। পূর্বশত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। এ সময় ব্যবসায়ীদের চিত্কারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা ব্যবসায়ীদের হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
০
