রাজধানীতে ৬০ কোটি টাকার মাদকসহ ছয় ব্যবসায়ী আটক

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ০০:৪৬

রাজধানীর ডেমরার কোনাপাড়া ও গুলিস্তানের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই কেজি দেড়শ গ্রাম কোকেনসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০। র‌্যাব জানায়, জব্দ করা মাদকের মূল্য আনুমানিক ৬০ কোটি টাকা।

র‌্যাব-১০ এর সহ অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, মঙ্গলবার বিকালে ডেমরার কোনাপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক কেজি ৭০ গ্রাম কোকেন জব্দ করা হয়। 

আরো পড়ুন: ভাসানচরে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় সন্তুষ্ট রোহিঙ্গারা

পরে তাদের দেওয়া তথ্যে ভিত্তিতে রাতে গুলিস্তানে হোটেল মেঘনায় অভিযান চালিয়ে আরো তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে এক কেজি ৮০ গ্রাম কোকেন জব্দ করা হয়।

ইত্তেফাক/এসি