দেশে লকডাউনের পরিবেশ এখনও তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৪:০০

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, দেশে লকডাউন করার মতো পরিবেশ এখনও তৈরি হয়নি। দেশের পরিস্থিতি দেখে বলা যায়, এখন পর্যন্ত করোনা আমাদের নিয়ন্ত্রণে আছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে। পোশাক খাত চালু আছে, নিরাপত্তা ব্যবস্থা সুন্দর আছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ‘জিন এক্সপার্ট মেশিন ও মোবাইল ল্যাবরেটরি’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ মালেক বলেন, পর্যাপ্ত বেড রয়েছে আমাদের, তবে যদি বেড বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আমরা আরও বাড়াবো। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে। পোশাক খাত চালু আছে, নিরাপত্তা ব্যবস্থা সুন্দর আছে। 

তিনি বলেন, আমাদের অক্সিজেন সরবরাহে কোনও ঘাটতি নাই, তবে আমাদের একটা অক্সিজেন কারখানা বন্ধ থাকায় ভারত থেকে অক্সিজেন আমদানি অব্যাহত রেখেছি আমরা। পুনরায় কারখানা চালু না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।

ইত্তেফাক/কেকে