নাগরিকত্ব দিয়ে অভিবাসী করোনা যোদ্ধাদের পুরস্কৃত করছে ফ্রান্স

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ০০:২৯

নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে ফ্রান্সে অভিবাসী করোনা যোদ্ধাদের পুরস্কৃত করছে সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় আবেদন গ্রহণ করছে যারা করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন। ইতিমধ্যে ৭০০ বা এর অধিক অভিবাসী নাগরিকত্ব পেয়েছেন বা তারা নাগরিকত্ব পাওয়ার শেষ ধাপে আছেন। নাগরিকত্ব পাওয়া অভিবাসীদের মধ্যে রয়েছেন স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতা কর্মী এবং দোকানের কর্মীরা। করোনায় আক্রান্ত হয়ে বিপর্যস্ত দশটি দেশের মধ্যে ফ্রান্স অন্যতম। দেশটিতে ২৫ লাখ আক্রান্ত এবং ৬২ হাজার মানুষ করোনায় মারা গেছেন। -বিবিসি