আজ ১০ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ এবং ৯ জমাদিউল আওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৫০ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৭ ও ৮। শুভ বার: শনি ও সোম। শুভ রত্ন: নীলা ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর মোটামুটি ভালো থাকতে পারে। নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। অপরের প্রতি বিনয়ী আচরণ করুন। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
পরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। ঋণগ্রস্ত হতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ট্রেড ইউনিয়ন-কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করতে পারেন। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
পিতৃস্বাস্থ্য মোটামুটি ভালো থাকতে পারে। সামাজিক কাজে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তি হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
পেশাগত দিক ভালো যেতে পারে। সামাজিক ক্ষেত্রে যোগাযোগে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। আজ কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সৃজনশীল কাজে অংশ নিয়ে সাফল্য পেতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। আবেগ সংযত রাখুন। অসুস্থ মায়ের যথাযথ চিকিত্সার ব্যবস্থা করুন। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মাথাব্যথা বা চক্ষুসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে।
