ক্যাপ্টেন নামের পরিমার্জনও দরকার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২১:১৮

সম্প্রতি জানা গেল যে—সরকারি-বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দপ্তর-অধিদপ্তর সংস্থায় সচিব নামে কোনো পদ থাকবে না। আরেকটি জনগুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে  ‘ক্যাপ্টেন’।  আমাদের দেশে অনেক  ক্যাপ্টেন আছেন; যেমন নৌবাহিনীর ক্যাপ্টেন আর্মির কর্নেলের সমতুল্য—কিন্তু সামান্য ব্যবধান—ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে উল্লেখ আছে। কিন্তু মার্চেন্ট শিপের ক্যাপ্টেন কার সমতুল্য বিষয়টি স্পষ্ট নয়। ফরেন শিপের একজন ইঞ্জিনিয়ার জানিয়েছিলেন যে, সওদাগরি জাহাজের মাস্টার ম্যারিনার বা মাস্টারগণ কাপ্তান বা ক্যাপ্টেন লেখেন যা বিধিসম্মত নয়। তাঁদের জাহাজের কাপ্তান বা মাস্টার পদবি লেখা উচিত। আর আর্মির ক্যাপ্টেন হচ্ছেন নৌবাহিনীর লেফটেন্যান্টের সমতুল্য বা কাছাকাছি। আরব দেশের অনেকে বন্দরের ছোট ছোট জাহাজে চাকরি করেও ক্যাপ্টেন উপাধি পান, কিন্তু তাঁরা মাস্টার ম্যারিনার নন। তাছাড়া ফিশিং ট্রলার/ভেসেলের কর্ণধাররাও ক্যাপ্টেন হিসেবে পরিচিত। কিন্তু বাস্তবে কি একজন নৌবাহিনীর ক্যাপ্টেন আর অন্য ক্যাপ্টেন এক হতে পারে? কক্ষনো না! এতে সমাজে এবং পরিবারে অনেক সমস্যার সৃষ্টি  হচ্ছে; তাই এটি পরিবর্তন/পরিমার্জন/সংশোধন/শুদ্ধিকরণ অপরিহার্য  হয়ে উঠেছে। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. এমদাদুল হক বাদশা

কে-১১৮ দক্ষিণ বনশ্রী, ঢাকা ১২১৯