সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
মন্ত্রী বৃহস্পতিবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় আ খ ম জাহাঙ্গীর হোসাইন এর অবদান অবিস্মরণীয়। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হলো।
আ খ ম জাহাঙ্গীর পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে ১৯৯১,১৯৯৬, ২০০১ এবং ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবার সরকার গঠন করলে তিনি ওই মেয়াদে বস্ত্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
উল্লেখ্য, বিশিষ্ট রাজনীতিক আ খ ম জাহাঙ্গীর হোসাইন (৬৬) আজ বিকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইত্তেফাক/ইউবি
