লেখা ইকবাল খন্দকার
g আঁকা রবিউল ইসলাম সুমন
—শিক্ষা নিয়ে যারা বাণিজ্য করে, তারা কারা?
—তারা ‘বাণিজ্যবান্ধব’ পিপল।
—একটা বিষয় ভুলে গেলে চলবে না, শিক্ষা কিন্তু জাতির মেরুদণ্ড।
—আর এইটা নিয়া বাণিজ্য করলে হইয়া যাইব জাতির মৃত্যুদণ্ড।
—কোচিংগুলাতে চলে আসল বাণিজ্য।
—তাইলে ‘আসল’ বাণিজ্যের খোঁজ পাওয়া গেল। এইবার খোঁজ নিতে হইব ‘নকল’ বাণিজ্য কই চলে।
—যেই শিক্ষা নিয়া বাণিজ্য চলে, সেই শিক্ষা কি কারও কোনো উপকারে আসে?
—উপকারে আসব না ক্যান? যারা বাণিজ্যটা করতাছে, তাদের পকেট কি গরম হইতাছে না?
—শিক্ষাখাতটাকে কি আমরা বাণিজ্যমুক্ত করতে পারি না?
—পারি। কিন্তু করমু না। কারণ, আমার বেয়াই সাবেরও একখানা কোচিং সেন্টার আছে।
—বাণিজ্য নয়, শিক্ষার লক্ষ্য হোক জনকল্যাণ।
—কিন্তু সেইটা কি নরমাল শিক্ষা নাকি উচিত শিক্ষা?
