কুয়েতে মরঙহাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) টিকাদান কর্মসূচি শুরুর প্রথমেই ভ্যাকসিন নেন দেশটির প্রধানমন্ত্রী সাবাহ আল খালিদ আল সাবাহ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ দেশটিতে সবার আগে ভ্যাকসিন নিয়েছেন। ভ্যাকসিন নেওয়ার পর বলেন, এই ভ্যাকসিন নিরাপদ এবং অনেক দেশ এটি প্রয়োগের অনুমোদন দিয়েছে।
কুয়েতের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৯২৪ জন।
এ অবস্থায় কুয়েত সরকার মার্কিন ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ফাইজার এবং জার্মান কোম্পানি বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে। এর আগে গত বুধবার দেশটি দেড় লাখ ডোজ ভ্যাকসিন হাতে পায়।
ইত্তেফাক/টিআর
